‘জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করছে’
মেডিভয়েস রিপোর্ট: জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাকে প্রভাবিত করছে। জাপানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্যের উপর আলোচনা করতে গিয়ে বিশেষজ্ঞরা এ মন্তব্য করেন।
সোমবার (১৫ মে) ‘নাগাসাকি বিশ্ববিদ্যালয় ও বিশ্বব্যাংক এ সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে লন্ডন বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য ও স্বাস্থ্য নীতি বিশেষজ্ঞরা বলেন, ‘জলবায়ু পরিবর্তন জাতীয় সীমানা অতিক্রম করেছে। সংক্রামক রোগের প্রাদুর্ভাব এবং প্রভাব পড়ছে খাদ্য উৎপাদনের উপর। এ ছাড়া বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থাকেও প্রভাবিত করছে।’
অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ জন্মের পর থেকে ডিপথেরিয়া এবং অন্যান্য রোগের বিরুদ্ধে টিকার বিষয়ে প্রচার করে আসছে। করোনাভাইরাস মোকাবিলায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং টিকা আবিষ্কারের ফলে দৈনন্দিন জীবনে স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে মানুষ।’
টিআই/এএইচ