১৬ মে, ২০২৩ ১২:৩২ পিএম

মোখা'র ক্ষয়ক্ষতি পরিদর্শনে কক্সবাজারের সিভিল সার্জন

মোখা'র ক্ষয়ক্ষতি পরিদর্শনে কক্সবাজারের সিভিল সার্জন
এসময় হাসপাতাল প্রাঙ্গণে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘুরে ঘুরে দেখেন তিনি।

মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় 'মোখা' পরবর্তী ক্ষয়ক্ষতি পরিদর্শন করেছেন কক্সবাজার জেলার সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান। সোমবার (১৫ মে) কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন তিনি।

এসময় হাসপাতাল প্রাঙ্গণে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ঘুরে ঘুরে দেখেন তিনি। ঘূর্ণিঝড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে কিছু বড় গাছ ভেঙে গেছে, এছাড়া তিনটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়, বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন এবং প্রাঙ্গনে থাকা একটি বিলবোর্ড পড়ে গেছে।

ঘূর্ণিঝড় মোকাবেলায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম সদা প্রস্তুত থাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম সহ সকল মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ, স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান এবং বৈদ্যুতিক সংযোগ সমস্যার আশু সমাধান করেন তিনি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক