১৬ মে, ২০২৩ ১০:০৪ এএম

ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি, আটক ২

ওষুধের মোড়কে ফেনসিডিল বিক্রি, আটক ২
মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: ওষুধের মোড়কে ভরে ফেনসিডিল বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম (৪৫) ও মো. আজগর আলী ওরফে সনু (৩৪) নামে দুজনকে গ্রেফতার করেছে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ।

রোববার (১৪ মে) মিরপুর মডেল থানার নিজান টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘জাহাঙ্গীর এলাকায় আয়ুর্বেদিক চিকিৎসক হিসেবে পরিচিত হলেও ঢাকায় মাদকসেবীদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে। এই জাহাঙ্গীর চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল আনতেন। এরপর তিনি সেগুলো ঢাকায় বিক্রি করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে তিনি নানা কৌশল অবলম্বন করতেন। তবে বেশির ভাগ সময়ে ওষুধের মোড়কে ফেনসিডিল ভরে আনতেন।

তিনি আরও জানান, রোববার তিনি 'তুলসী' নামে একটি কাশির সিরাপের মোড়কে করেই ফেনসিডিল আনেন। কিন্তু পুলিশের কাছে আগাম খবর আসে। সেই গোপন সংবাদের ভিত্তিতে কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক