মোখার মধ্যেই মহেশখালী-উখিয়ার স্বাস্থ্য কমপ্লেক্সে ২ শিশুর জন্ম
মেডিভয়েস রিপোর্ট: ঘূর্ণিঝড় মোখার ভয়াবহ তাণ্ডবের মধ্যেই চিকিৎসকদের দায়িত্বশীলতায় কক্সবাজারের মহেশখালী ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন শিশুর জন্ম হয়েছে।
আজ রোববার (১৪ মে) সকালে তাদের জন্ম হয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতরের অফিসিয়াল ফেইসবুক পেইজের এক পোস্টে বলা হয়, ‘অতি প্রবল ঘূর্ণিঝড় ও দুর্যোগের মধ্যে আজ সকাল ১১টা থেকে ১২টার মধ্যে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন মায়ের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। তাদের প্রসবজনিত জটিলতা দেখা দেওয়ায় দুর্যোগের মধ্যেই কর্তব্যরত চিকিৎসকরা সিজার করার সিদ্ধান্ত নেন। পরে সফল সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম নেয় দুই ফুটফুটে শিশু।’
প্রসঙ্গত, আজ রোববার বেলা ১২টার দিকে কক্সবাজারের সেন্টমার্টিনে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় মোখা। এর প্রভাবে তীব্র বাতাসের সঙ্গে বৃষ্টি হচ্ছে পুরো এলাকা জুড়ে।
এসএস