০৮ মে, ২০২৩ ০৪:৪৩ পিএম

প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করতে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নব উদ্যোগ

প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করতে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নব উদ্যোগ
যথাযথ সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন এলাকার সেবা প্রত্যাশী লাখো মানুষ।

মেডিভয়েস রিপোর্ট: প্রাতিষ্ঠানিক ডেলিভারিতে উদ্বুদ্ধ করতে স্বাভাবিকভাবে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে শুভেচ্ছা স্মারক হিসেবে উপহার দেওয়া হয় যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে হাসপাতালে উল্লেখযোগ্য হারে বেড়েছে ডেলিভারির সংখ্যা। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে বেড়েছে সচেতনতা।

আজ সোমবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

বর্তমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. আলমগীরের একান্ত প্রচেষ্টা ও গাইনি কনসালট্যান্ট ডা. আয়েশা আক্তারের আন্তরিকতায় তৈরি হয়েছে ডেডিকেটেড এন্টিন্যাটাল কেয়ার ইউনিট ও ডেডিকেটেড ওটি টিম।

এ হাসপাতালে সেবা নিতে আসা মায়েরা নিয়মিত গর্ভকালীন ও প্রসবকালীন সকল সেবা সহজে পাচ্ছেন। গাইনি কনসালট্যান্ট ডা.  আয়েশা আক্তার ও এনেস্থেশিয়া কনসালট্যান্ট  ডা. মো: জহিরুল হকসহ অন্যান্য মেডিকেল অফিসার এবং সিনিয়র স্টাফ নার্সদের সমন্বয়ে গঠিত ডেডিকেটেড ওটি টিমের মাধ্যমে নিয়মিত ভাবে চলমান রয়েছে সিজারিয়ান সেকশনের কার্যক্রম।

গত এপ্রিল মাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে নরমাল ডেলিভারির মাধ্যমে ৩৫ টি ও সিজারিয়ান সেকশনের মাধ্যমে ১৮ টি শিশুর জন্ম হয়। যথাযথভাবে এসকল সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করছেন এলাকার সেবা প্রত্যাশী লাখো মানুষ।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক