০৬ মে, ২০২৩ ০২:৫০ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা আর নেই

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা আর নেই
আজ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে মারা যান তিনি।

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা ও ভাষাসৈনিক প্রয়াত এম এ ওয়াদুদের স্ত্রী রহিমা ওয়াদুদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শনিবার (৬ মে) বেলা ১২টার দিকে রাজধানীর কলাবাগানের নিজ বাসভবনে মারা যান তিনি।

শিক্ষামন্ত্রীর মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে জানান, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তিনি রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন। তারপর মরহুমার দাফন করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক