০৫ মে, ২০২৩ ০৬:২৫ পিএম

বিশ্ব মিডওয়াইফ দিবস: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বর্ণাঢ্য র‌্যালি

বিশ্ব মিডওয়াইফ দিবস: নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের বর্ণাঢ্য র‌্যালি
র‌্যালিতে সরকারি ও বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ও মিডওয়াইফগণ অংশগ্রহণ করেন।

মেভিয়েস রিপোর্ট: আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।

আজ শুক্রবার (৫ মে) সকালে অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর এনডিসির নেতৃত্বে র‌্যালিটি ঢাকা নার্সিং কলেজ হতে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যিালয় চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় উপস্থতি ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক, ইউএনএফপিএ এর চিপ অব হেলথ ডা. রঘুবংশী রঘুস্বামী, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক নাসির উদ্দীন, রশিদুল মান্নাফ কবীর ও ডা. স্বপন কুমার মন্ডল; রেজিস্ট্রার রাশিদা আক্তার, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ শিরিনা আক্তার প্রমুখ।

র‌্যালিতে সরকারি ও বেসরকারি মিডওয়াইফারি শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী ও মিডওয়াইফগণ অংশগ্রহণ করেন। এ ছাড়া দিবসটি উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পক্ষ থেকে জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ ও দিবসের প্রতিপাদ্য ক্ষুদে বার্তার মাধ্যমে সারা দেশের জনগণের মোবাইল ফোনে প্রেরণ করা হয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক