০৫ মে, ২০২৩ ১২:৩৮ পিএম

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ৩
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা এলাকায় রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ নিয়ন (২০) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন জনে।

আজ শুক্রবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয় জন আমাদের এখানে এসেছিল। আজ সকালে নিয়ন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তার শরীরের ৯৭ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় দগ্ধ ইলিয়াস আলী। তার শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এ পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।’

জানা গেছে, নিহত নিয়নের বাড়ি রাজবাড়ী সদর থানার রামকান্তপুর এলাকায়।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে রহিমা স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ছয় জন দগ্ধ হয়। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে আনা হয়। সেখানে সন্ধ্যায় শঙ্কর নামে একজনের মৃত্যু হয়। বর্তমানে রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫) ও আলমগীর (৩৩) নামের তিন জন চিকিৎসাধীন রয়েছে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক