০২ মে, ২০২৩ ০৪:০৩ পিএম
যুক্তরাষ্ট্র যেতে বিদেশিদের করোনার টিকা লাগবে না
আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। অর্থাৎ, এরপর দেশটিতে যেতে আর করোনার টিকা নেওয়া লাগবে না।
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে যেতে বিদেশিদের জন্য করোনাভাইরাসের টিকা নেওয়ার বাধ্যবাধকতা তুলে নিচ্ছে দেশটি।
সোমবার (১ মে) হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, আকাশপথে আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য করোনা টিকার বিধি আগামী ১১ মে শেষ হবে। অর্থাৎ, এরপর দেশটিতে যেতে আর করোনার টিকা নেওয়া লাগবে না।
হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, করোনা মহামারি প্রায় শেষ। ১১ মে যুক্তরাষ্ট্রে করোনা-সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি অবস্থাও শেষ ঘোষণা করা হবে। খবর- এএফপি
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ১০ লাখের বেশি মানুষ মারা গেছেন। করোনা মহামারির জেরে যুক্তরাষ্ট্র সরকার নানা ধরনের বিধিনিষেধ জারি করে। করোনা নিয়ন্ত্রণে আসার পরিপ্রেক্ষিতে তারা ধীরে ধীরে বিধিনিষেধগুলো তুলে নিতে থাকে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া
এই বিভাগের সর্বাধিক পঠিত