জরায়ুমুখ ক্যান্সারে প্রতিবছর প্রায় পৌনে ৪ হাজার নারীর মৃত্যু হচ্ছে: আইসিডিডিআরবি
মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রতিবছর জরায়ুমুখ ক্যান্সারে প্রায় পৌনে ৪ হাজার নারীর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে আইসিডিডিআর,বির সাসাকাওয়া অডিটোরিয়ামে আয়োজিত ‘ন্যাশনাল কনফারেন্স ২০২৩: সেক্সচুয়্যাল অ্যান্ড রিপ্রোডাকটিভ হেলথ অ্যান্ড রাইটস’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংস্থাটি জানিয়েছে, দেশে অনিরাপদ মিসক্যারেজ বা অ্যাবরশনের কারণে বছরে না ফেরার দেশে পাড়ি জমাচ্ছেন আরও দেড়শো থেকে দুইশো জনের মতো নারী। এছাড়া বাংলাদেশে প্রতিবছর প্রজনন অঙ্গে সংক্রমণের (পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ) কারণে সহস্রাধিক নারীর মৃত্যু হচ্ছে।
অনুষ্ঠানে গবেষণা প্রবন্ধ তুলে ধরেন প্রতিষ্ঠানটি মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ড. আহমেদ এহসানুর রহমান। তিনি বলেন, প্রজনন স্বাস্থ্যের একটা বিশাল অংশ হলো মাতৃস্বাস্থ্য। মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যার জন্য পৃথিবীব্যাপী প্রতি বছর প্রায় ১ লাখ ৯৬ হাজার ৪৭১ জন মারা যায়। এই জটিলতায় প্রতিবছর বাংলাদেশে মারা যাচ্ছে প্রায় সাড়ে ৬ হাজার জন।
এহসানুর রহমান বলেন, প্রজননস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের প্রজনন অঙ্গে বিভিন্ন ধরনের সংক্রমণ। এজন্য সারা বিশ্বে প্রতিবছর ৪৩ হাজারের বেশি নারী মারা যাচ্ছে, আর বাংলাদেশে মারা যাচ্ছে প্রায় ১ হাজার জন নারী। বর্তমান সময়ের এই উৎকর্ষতার যুগে এসে, অ্যান্টিবায়োটিকের সহজপ্রাপ্যতা এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায় এসে এত সংখ্যক মায়ের জীবন চলে যাওয়াটা খুবই দুঃখজনক।
গবেষণায় বলা হয়, বর্তমান সময়ে প্রজনন স্বাস্থ্যের জন্য আরেকটি বিশাল সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে সারভাইক্যাল ক্যান্সার (জরায়ুমুখের ক্যান্সার)। বিশ্বব্যাপী জরায়ুমুখের ক্যান্সারের জন্য প্রতিবছর প্রায় ২ লাখ ৮০ হাজার ৫০০ জন নারীর মৃত্যু হয়, আর বাংলাদেশে মারা যাচ্ছে প্রায় পৌনে ৪ হাজার জন। এছাড়াও প্রজনন স্বাস্থ্যের অন্যান্য যেসব কমপ্লিকেশন এবং ডিজঅর্ডারগুলো আছে, সেগুলোতে প্রতি বছর আরও প্রায় সাড়ে তিনশো থেকে চারশো জন নারীর মৃত্যু হয়।
-
১২ নভেম্বর, ২০২৪
-
১৯ অক্টোবর, ২০২৪
-
১৮ অক্টোবর, ২০২৪
-
১৪ অক্টোবর, ২০২৪
-
৩০ জানুয়ারী, ২০২৪
এইচপিভি টিকা পেলেন ৭৫ শিক্ষার্থী
চমেকে জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা মাসের কর্মসূচির সূচনা
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৫ অক্টোবর, ২০২৩
-
১৩ অক্টোবর, ২০২৩