২৬ এপ্রিল, ২০২৩ ০৩:১৮ পিএম
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ

‘শব্দদূষণ একটি নীরব ঘাতক’

‘শব্দদূষণ একটি নীরব ঘাতক’
এ দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে।

মেডিভয়েস রিপোর্ট: আজ বুধবার (২৬ এপ্রিল) আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। দিবসটি উপলক্ষে 'শব্দদূষণ একটি নীরব ঘাতক' শিরোনামে পরিবেশ অধিদপ্তর গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে শব্দদূষণের কারণ, এর বহুমাত্রিক ঝুঁকি বা ক্ষতিকর প্রভাব ও এর দণ্ডনীয় অপরাধ বিষয়টি তুলে ধরা হয়েছে। 

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর হেয়ারিং অ্যান্ড কমিউনিকেশন ১৯৯৬ সাল থেকে উচ্চ শব্দ নিয়ে বৈশ্বিক প্রচারণার শুরু করে। ১৯৯৬ সাল থেকে এপ্রিল মাসের শেষ বুধবার দিবসটি পালিত হয়ে আসছে। সে অনুযায়ী, এবার ২৬ এপ্রিল হচ্ছে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস।

এ দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর রাজধানী ঢাকাসহ দেশের ৬৪ জেলায় শব্দদূষণ বিরোধী অভিযান পরিচালনা করছে। পাশাপাশি জেলাভিত্তিক কর্মশালা ও শোভাযাত্রা, দূষণবিরোধী সচেতনতা বাড়াতে পোস্টার, লিফলেট ও স্টিকার বিতরণ করা হচ্ছে। এ ছাড়া দেশের বেশ কিছু বেসরকারি সংস্থাও নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে। দিবসটির এবারের প্রতিপাদ্য- ‘প্রোটেক্ট ইয়োর ইয়ার, প্রোটেক্ট ইয়োর হেলথ’।

শব্দদূষণ, শব্দদূষণের ক্ষতিকারক দিকসমূহ, শব্দদূষণ রোধে করণীয় সম্পর্কে জনসাধারণকে সচেতন করা এবং সরকারের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা এ দিবসের মূল উদ্দেশ্য।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক