১১ এপ্রিল, ২০২৩ ০৪:৩৭ পিএম

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত

ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত
তিনি বলেন, ভালো দিক হচ্ছে, তার শারীরিক অবস্থার অবনতি হয়নি।

মেডিভয়েস রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা অপরিবর্তিতই আছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার  গণমাধ্যমকে এ তথ্য জানান। 

তিনি বলেন,  ‘ডা. জাফরুল্লাহ লাইফ সাপোর্টে আছেন। সোমবার রাত থেকে এ পর্যন্ত তার শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। ভালো দিক হচ্ছে, শারীরিক অবস্থার অবনতি হয়নি। তার শারীরিক অবস্থার উন্নতির চেষ্টা করে যাচ্ছি আমরা।’

ডা. জাফরুল্লাহ দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারেও সমস্যা দেখা দেয়। এ ছাড়া, তিনি অপুষ্টি‌সহ গুরুতর সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত।

গত ৫ এপ্রিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন ডা. জাফরুল্লাহ। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রোববার দুপুরে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিকেল টিম গঠন করা হয়। মেডিকেল বোর্ডে কিডনি, মেডিসিন, ভাসকুলার সার্জন, বক্ষব্যাধি বিশেষজ্ঞ, ইনটেনসিভিস্ট চিকিৎসক আছেন।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক