১১ এপ্রিল, ২০২৩ ১২:৩০ পিএম

বিএসএমএমইউ’র সহকারী প্রক্টর হলেন ডা. সামিউল আলম

বিএসএমএমইউ’র সহকারী প্রক্টর হলেন ডা. সামিউল আলম
ডা. মো. সামিউল আলম বিশ্ববিদ্যালয়ের ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সামিউল আলম।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, গত ২ জানুয়ারি ২০২২ তারিখে কার্ডিওলজি বিভাগের কনসালট্যান্ট (স্ববেতনে) ডা. বশির আহমেদ জয়কে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে সহকারী প্রক্টর পদে নিয়োগ দেওয়া হয়। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাঁকে সহকারী প্রক্টর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। 

এতে আরও বলা হয়েছে, একই সাথে ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. সামিউল আলমকে তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে সহকারী প্রক্টর পদের দায়িত্ব প্রদান করা হলো। 

কর্তৃপক্ষের নির্দেশক্রমে অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে এবং পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে’, উল্লেখ করা হয় নোটিসে।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত