০৪ এপ্রিল, ২০২৩ ১০:২০ এএম

ভয়াবহ আগুনে পুড়ছে বঙ্গবাজার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে ৪ বাহিনী

ভয়াবহ আগুনে পুড়ছে বঙ্গবাজার, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে ৪ বাহিনী
আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর বঙ্গবাজার মার্কেট এলাকায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও বিমানবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণ কর্মকাণ্ড জোরদার রাখতে এবং ফায়ার সার্ভিসসহ অংশ নেওয়া বিভিন্ন বাহিনীর যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাফিক লালবাগ বিভাগের লালবাগ জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জয়িতা দাস।

তিনি বলেন, বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের প্রায় অর্ধশত ইউনিট। এছাড়া বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এখানে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে।

জানা গেছে, হাইকোর্ট থেকে গুলিস্তান, হাইকোর্টের দিকে থেকে বঙ্গবাজার, নর্থ সাউথ রোডের দিক থেকেও বঙ্গবাজারের দিকের রাস্তা বন্ধ আছে। গুলিস্তান, বঙ্গবাজার, ফুলবাড়িয়া, নাজিরা বাজার, আনন্দবাজার সড়ক থেকেও যান চলাচল বন্ধ আছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের সামনের সড়ক থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত কোনো কোনো সড়কে যান চলাচল বন্ধ, কোথাও নিয়ন্ত্রণ ও সীমিত করা হয়েছে।

ট্রাফিক ব্যবস্থাপনায় আশপাশের এলাকায় স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণ ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ট্রাফিক নির্দেশনা বহাল থাকবে। এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে।

ফায়ার সার্ভিসের সদস্যরা মার্কেটের চার দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক