১১ মার্চ, ২০২৩ ০৪:২৭ পিএম

লামায় নারী স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা

লামায় নারী স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। 

মেডিভয়েস রিপোর্ট: বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সাবরিনা তারানুম মেঘলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (১১ মার্চ) লামা থানার ডিউটি অফিসার শহীদ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে মেডিভয়েসকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন। 

শুক্রবার (১০ মার্চ) রাতে লামা উপজেলায় বমুবিলছড়িতে শ্বশুরবাড়িতে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় এই নারী চিকিৎসক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্থানীয়রা ওই স্বাস্থ্য সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা যান তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক