১১ মার্চ, ২০২৩ ০৩:০০ পিএম

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৪

গুলিস্তানে বিস্ফোরণ: নিহত বেড়ে ২৪
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন আজম মৃধা (৩৬) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে।

আজ শনিবার (১১ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান আজম মৃধা। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইউব হোসেন।

তিনি বলেন, আজম মৃধার শরীরের ৮০ ভাগ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন অব্স্থায় সকালে তার মৃত্যু হয়েছে।

এর আগে সবশেষ বৃহস্পতিবার রাত ৮টায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান ইয়াসিন আরাফাত নামে চিকিৎসারত একজন। বুধবার দিবাগত রাতে মারা যান চিকিৎসারত মুসা হায়দার। বর্তমানে হাসপাতালটির আইসিইউতে দুজনসহ মোট ভর্তি রয়েছেন সাতজন।

গত মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানের বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে কুইন স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে। এতে ভবনটির বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়। দুই পাশে লাগোয়া দুটি ভবনের কিছু অংশও ক্ষতিগ্রস্ত হয়। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক