১১ মার্চ, ২০২৩ ০৪:২৭ পিএম
লামায় নারী স্বাস্থ্য সহকারীর মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা
তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন।
মেডিভয়েস রিপোর্ট: বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সাবরিনা তারানুম মেঘলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার (১১ মার্চ) লামা থানার ডিউটি অফিসার শহীদ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে মেডিভয়েসকে বলেন, ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ মার্চ) রাতে লামা উপজেলায় বমুবিলছড়িতে শ্বশুরবাড়িতে সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় এই নারী চিকিৎসক। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্থানীয়রা ওই স্বাস্থ্য সহকারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আসার আগেই মারা যান তিনি।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : স্যাকমোর মৃত্যু
-
২৬ মার্চ, ২০২১
-
২৫ জুন, ২০২০
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর
স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর
স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর
স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা
বিএমইউতে স্তন ক্যান্সার সচেতনতা দিবস
প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বেশি, সময়মতো চিকিৎসা নেওয়ার আহ্বান বিএমইউ ভিসির
এই বিভাগের সর্বাধিক পঠিত