০৩ মার্চ, ২০২৩ ০৩:৪৫ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা: কেন্দ্রে যা নেওয়া যাবে, যা নেওয়া যাবে না

এমবিবিএস ভর্তি পরীক্ষা: কেন্দ্রে যা নেওয়া যাবে, যা নেওয়া যাবে না
পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৯টার পূর্বেই প্রবেশ করতে হবে। 

মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে। রাজধানীর পাঁচটিসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টায় একযোগে অনুষ্ঠিত হবে এক ঘণ্টার এ পরীক্ষা। 

পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার আগেই কেন্দ্রে প্রবেশ করাসহ বেশ কিছু নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের চিকিৎসা শিক্ষার পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন স্বাক্ষরিত এক নোটিশে এসব নির্দেশনা জানানো হয়।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

অনুষ্ঠিতব্য এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র, এইচএসসি/সমমান পরীক্ষার প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ৯টার পূর্বেই প্রবেশ করতে হবে। 

পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, হাতঘড়িসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন সময়ে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকগণ উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময় সনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরন খোলার নির্দেশনা দিতে পারবেন।

উত্তর প্রদান করার আগে পরীক্ষার্থীকে প্রশ্নপত্রের সাথে সংযুক্ত উত্তরপত্র (OMR Sheet)টি নিজ দায়িত্বে সাবধানতার সাথে আলাদা করে নিতে হবে এবং উত্তরপত্রে উল্লেখিত নির্দেশাবলি প্রতিপালন করতে হবে।

প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করতে হবে এবং স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তসমূহ ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লিখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে। 

পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বন অথবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে বা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তার উত্তরপত্র বাতিল করা হবে।

পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

সাধারণ নির্দেশনা

পরীক্ষা ব্যবস্থাপনার দায়িত্ব পালনের পরিচয়পত্র ব্যতীত কেউ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সরকার সজাগ রয়েছেন; আইন প্রয়োগকারী সংস্থা তৎপর রয়েছে। ভেন্যুসমূহে পরীক্ষায় অংশগ্রহণকারী ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার লক্ষ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরীক্ষা চলাকালীন সময়ে ভেন্যুর চতুর্দিকে আইন প্রয়োগকারী সংস্থার সংশ্লিষ্ট ভিজিলেন্স টিমের পেট্রোল নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নকরণের লক্ষ্যে এমবিবিএস ও বিডিএস ভর্তি কোচিং সেন্টারগুলো আগামী ১১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এবং ৯ মার্চ থেকে ১০ মার্চ পর্যন্ত পরীক্ষা কেন্দ্র/ভেন্যুসমূহের নিকটবর্তী দোকানসমূহের ফটোকপি মেশিন বন্ধ থাকবে।

দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থীদের নির্বিঘ্নে ও শান্তিপূর্নভাবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার লক্ষ্যে পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্ৰ/ভেন্যুসমূহে অহেতুক ও বিনা প্রয়োজনে ভীড় করা থেকে বিরত থাকার জন্য অভিভাবকবৃন্দকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

এমবিবিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সুযোগ নাই। পরীক্ষার্থীদেরকে গুজবে বিশ্বাস না করে, প্রতারণার জালে পা না দিয়ে নিবিড়ভাবে পড়াশুনায় মনোনিবেশ করে নিজ যোগ্যতা প্রদর্শনের জন্য উপদেশ দেওয়া যাচ্ছে।

প্রতারকচক্রের অনৈতিক প্রলোভনে সাড়া না দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়ালে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় ব্যবস্থা নেয়া হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

টিআই


 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস ভর্তি পরীক্ষা
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত