০১ মার্চ, ২০২৩ ০৪:৪৫ পিএম
চার বিভাগের ৬৯ চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন সরকারি মেডিকেলে কর্মরত এনাটমিসহ চার বিভাগের ৬৯ জন চিকিৎসককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ বুধবার (১ মার্চ) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত নিম্নবর্ণিত চিকিৎসকদেরকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেডে টাকা ৩৫৫০০-৬৭০১০/- বেতনক্রমে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো।
পদোন্নতি পাওয়া চিকিৎসকদের মধ্যে এনাটমি বিভাগের ২৬ জন, ফরেনসিক মেডিসিন বিভাগের আটজন, ফিজিওলজি বিভাগের ৩২ জন, ভাইরোলজি বিভাগের তিনজন রয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : সহকারী অধ্যাপক পদে পদোন্নতি
-
১০ অগাস্ট, ২০২৬
-
৩১ জুলাই, ২০২৬
-
২৪ অক্টোবর, ২০২৫
-
২৩ অক্টোবর, ২০২৫
-
০১ মার্চ, ২০২৩
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন