২৬ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৪০ এএম
পাপুয়া নিউ গিনিতে ৬.২ মাত্রার ভূমিকম্পের আঘাত
উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।
মেডিভয়েস ডেস্ক: পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোরে পাপুয়া নিউগিনির নিউ ব্রিটেন এলাকায় রিখটার স্কেলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের ঘটনায় এখনো কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি। কোনো সুনামি সতর্কতাও দেওয়া হয়নি। উৎপত্তিস্থলে এ ভূমিকম্পের গভীরতা ছিল ৩৮ কিলোমিটার।
ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরের কিম্বে শহরও এ ভূমিকম্পে কেঁপে ওঠে। এ শহরের কাছে ওয়ালিন্দি প্ল্যান্টেশন রিসোর্টের কর্মী ভেনেসা হিউজ জানান, তিনি কম্পন টের পেয়েছেন। সূত্র- এএফপি
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
আইইডিসিআর’র সতর্কবার্তা
আগামী সপ্তাহে ১৫ জেলায় ডেঙ্গু পরিস্থিতি আরও খারাপ হতে পারে
এই বিভাগের সর্বাধিক পঠিত