ক্যাম্বোডিয়ায় বার্ড ফ্লুতে মৃত্যু ১
মেডিভয়েস ডেস্ক: ক্যাম্বোডিয়ায় ৯ বছরের মধ্যে এই প্রথম বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ১১ বছরের এক বালিকার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
প্রে ভেং প্রদেশের পল্লী অঞ্চলের ওই বালিকা গত বুধবার এইচফাইভএন১ ভাইরাসে আক্রান্ত হয়। তার প্রচণ্ড জ্বর, কাশি এবং গলা ব্যথা ছিল।
স্বাস্থ্যমন্ত্রী মেম বুনেঙ বৃহস্পতিবার জানান, ২০১৪ সালের পর এই প্রথম এইচ৫এন১ ভাইরাসটি মানবদেহে সংক্রমিত হয়েছে।
তিনি বলেন, আক্রান্ত বালিকাকে তার গ্রাম থেকে রাজধানী নম পেনের হাসপাতালে নেওয়া হয়। কিন্তু রোগ ধরা পড়ার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।
ক্যাম্বোডিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মেয়েটির বাবাও বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে এবং আরও ১১ জনের বার্ড ফ্লু পরীক্ষা করা হয়েছে।
ক্যাম্বোডিয়ায় সর্বশেষ বার্ড ফ্লু আক্রান্তের ঘটনা রেকর্ড করা হয়েছিল ২০১৪ সালে। তার আগের দশকে দেশটিতে এইচ৫এন১ ভাইরাসে ৫৬ জন আক্রান্ত হয়। এর মধ্যে মারা যায় ৩৭ জন। সূত্র-বিবিসি
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন