২০ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:৩৮ পিএম

নর্থ ইস্ট মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা: ব্যবসায়ীদের বিরুদ্ধে ২ মামলা 

নর্থ ইস্ট মেডিকেল শিক্ষার্থীদের ওপর হামলা: ব্যবসায়ীদের বিরুদ্ধে ২ মামলা 
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪০০ জনকে আসামী করে মামলা করেছে।  

মেডিভয়েস রিপোর্ট: সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। মেডিকেল কলেজের সিকিউরিটি ইনচার্জ আতাউর রহমান বাদী হয়ে একটি মামলা ও পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেছেন।

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন কলেজের ব্যবস্থাপনা পরিষদের সেক্রেটারি আব্দুল ওয়াহিদ।

তিনি বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের সামনের দোকানে ফ্লেক্সিলোড করার জন্য গেলে মেডিকেল কলেজের এক মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করে এক দোকানদার। এর জেরে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশসহ অন্তত সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন।

আব্দুল ওয়াহিদ বলেন, ‘আহতদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর মধ্যে দুইজন ছাত্র আর একজন পুলিশ। এ ঘটনায় সিলেট দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে।’

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার মেডিভয়েসকে বলেন, ‘এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তার মধ্যে একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) ও চারজন কনস্টেবল। এতে পুলিশ বাদী হয়ে চার শত জনকে আসামি করে মামলা করেছেন।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক