নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়: মৃত্যু ১১, নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ
মেডিভয়েস ডেস্ক: নিউজিল্যান্ডে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাতে এখন পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ছয় হাজারের বেশি মানুষ। গত ১২ ফেব্রুয়ারি ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল আঘাত হানে দেশটিতে।
প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে নিউজিল্যান্ডের এ শতকের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন।
তিনি বলেন, ৭ দিন পরও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৪৩১ জন মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে রাজধানী ওয়েলিংটনে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রী হিপকিন্স।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দেশটির পুলিশ জানিয়েছে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হক বে এলাকায় আরও দু’জন মানুষ ঘূর্ণিঝড়ের আঘাতে আহত হয়ে মারা গেছেন।
প্রধানমন্ত্রী জানান, অনেক অঞ্চলে টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কোথাও কোথাও সুপেয় পানীয় অভাব দেখা দিয়েছে। তাছাড়া রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক এলাকায় সহায়তা পাঠানো যাচ্ছে না।
খবরে বলা হয়েছে, ঘূর্ণিঝড় মূলত আঘাত হানে নিউজিল্যান্ডের উত্তর দিকের (নর্থ আইল্যান্ড) অঞ্চলগুলোতে। এরপর এটি যায় পূর্ব উপকূলে। যেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। সূত্র- রয়টার্স
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
ফতুল্লার মাদ্রাসায় অগ্নিকাণ্ড
চিকিৎসাধীন শিক্ষার্থীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তুরস্ক-চীন ১৫ বিলিয়ন ডলারের চুক্তি
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের অঙ্গীকার
৫০৩ স্বাস্থ্য কমপ্লেক্স হবে ১৫১ শয্যার
প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার প্রকল্প