রংপুর মেডিকেলকে সিন্ডিকেটমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে আর কোনো সিন্ডিকেট থাকবে না। কাজের ক্ষেত্রে যারা বাধা দেবে তাদের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতাল মানুষের সেবার জন্য। আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই। রংপুর বিভাগে সর্ববৃহৎ হাসপাতাল ও সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি আছে। এরপরও কেন সেবা পাবে না মানুষ। তাই নিশ্চিত করতে চাই, যারা বাধা দেবে তাদের আমরা রাখবো না।’
তিনি আরও বলেন, ‘রংপুরে ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শষ্যা বিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের মেশিনারিজ আছে। প্রয়োজনে আরও মেশিনারিজ ও জনবল নিয়োগ করা হবে, নবনির্মিত হাসপাতালটিতে যতদ্রুত সম্ভব আনুষ্ঠানিক সেবা শুরু করা হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
এসএস