০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৪:২০ পিএম
ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু
হাজতি আবু সাঈদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন।
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবু সাঈদ (৪৬) নামে এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাজতি আবু সাঈদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি ছিলেন।
মো. বাচ্চু মিয়া বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষীরা আজ আবু সাঈদকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল ৭টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
এই বিভাগের সর্বাধিক পঠিত