শীতজনিত রোগে ৯৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
মেডিভয়েস রিপোর্ট: শীতজনিত রোগে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত সারা দেশে মোট ৯৬ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৭৩০ জন আক্রান্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৬৭ হাজার ৫৫১ জন। একই সময়ে এ রোগে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে।
আর গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮৬০ জন। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জানুয়ারি পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৬৭ হাজার ৮০৫ জন। একই সময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।
-
৪৩ মিনিট আগে
-
২ ঘন্টা আগে
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে ১৭ আগস্টের মধ্যে বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
-
০৩ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
০১ জুলাই, ২০২৬
-
৩০ জুন, ২০২৬