২৮ জানুয়ারী, ২০২৩ ০১:২০ পিএম

ভারতে হাসপাতালে আগুন, মালিকসহ নিহত ৫

ভারতে হাসপাতালে আগুন, মালিকসহ নিহত ৫
ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে।

মেডিভয়েস রিপোর্ট: ভারতের একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ওয় হাসপাতালটির মালিক ও তার স্ত্রীসহ ৫ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভারতের রাঁচি থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাংক মোড় এলাকায় দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমসের।

নিহতরা হলেন- হাসপাতাল মালিক চিকিৎসক বিকাশ হাজরা, তার স্ত্রী চিকিৎসক প্রেমা হাজরা এবং সেবিকা তারা দেবী।। এছাড়া সোহান খানারি নামে আরও একজনের মরদেহ শনাক্ত করা হয়েছে। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি। একটি পোষ্য কুকুরও পুড়ে মারা গিয়েছে। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে হঠাৎ ওই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের একটি অংশে দায়িত্বরত ছিলেন হাসপাতালটির মালিক দম্পতি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝাড়খণ্ড পুলিশ এবং দমকল বাহিনী কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। পুলিশের প্রাথমিক অনুমান, অগ্নিকাণ্ডের পর শ্বাসকষ্টজনিত কারণে এ মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

ধানবাদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) প্রেমকুমার তিওয়ারি ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, হাসপাতালের মালিক ও তার স্ত্রীসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে স্টোর রুমে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এ ঘটনাটি ঘটেছে। আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও