২৫ জানুয়ারী, ২০২৩ ০২:৫৮ পিএম
প্রশিক্ষিত নার্স বাড়ানোর কার্যক্রম হাতে নিছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেন, দেশে বর্তমানে ৪৫ হাজার নার্স সেবা দিয়ে যাচ্ছেন। সেইসাথে ৩৫০ ইনস্টিটিউট কাজ করছে দক্ষ নার্স গড়ে তুলতে।
মেডিভয়েস রিপোর্ট: মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত নার্স বাড়ানোর কার্যক্রম হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার (২৫ জানুয়ারি) মন্ত্রীর ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্তে সংসদে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল সংশোধন বিল ২০২৩ পাস হয়। এর আগে এ বিলে আলোচনায় দেশের স্বাস্থ্যসেবায় নার্সদের উন্নত প্রশিক্ষন এবং মেডিকেল টেকনোলজিস্ট বাড়ানোর তাগিদ দেন সংসদ সদস্যরা।
স্বাস্থ্যমন্ত্রী সংসদে বলেন, দেশে বর্তমানে ৪৫ হাজার নার্স সেবা দিয়ে যাচ্ছেন। সেইসাথে ৩৫০ ইনস্টিটিউট কাজ করছে দক্ষ নার্স গড়ে তুলতে। আগামীতে স্বাস্থ্য সেবার মান বাড়াতে সরকার বদ্ধপরিকর বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
টিআই
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
এই বিভাগের সর্বাধিক পঠিত