২১ জানুয়ারী, ২০২৩ ০৩:৫০ পিএম

লন্ডনের বিজ্ঞানী রবিন শ্যাটকের ইনসেপটা পরিদর্শন

লন্ডনের বিজ্ঞানী রবিন শ্যাটকের ইনসেপটা পরিদর্শন
বুধবার (১৮ জানুয়ারি) ঢাকার সাভার ও ধামরাইয়ে কোম্পানির ভ্যাক্সিন ও ওষুধ উৎপাদন এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা ঘুরে ঘুরে দেখেন অধ্যাপক রবিন শ্যাটক।

মেডিভয়েস রিপোর্ট: দেশের স্বনামখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের কার্যালয় পরিদর্শন করেছেন বিশ্বের শীর্ষস্থানীয় চিকিৎসা শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান লন্ডনের ইমপেরিয়াল কলেজ সংক্রমণ রোগ বিভাগের গবেষক দলের প্রধান অধ্যাপক রবিন শ্যাটক।

বুধবার (১৮ জানুয়ারি) ঢাকার সাভার ও ধামরাইয়ে কোম্পানির ভ্যাক্সিন ও ওষুধ উৎপাদন এবং জীবাণুমুক্তকরণ ব্যবস্থা ঘুরে ঘুরে দেখেন তিনি। ব্যবস্থাপনা দেখে কোম্পানির প্রশংসাও করার পাশাপাশি একসঙ্গে কাজ করার আগ্রহও দেখিয়েছেন অধ্যাপক শ্যাটক।

পরিদর্শন শেষে এমআরএনএ ভ্যাক্সিন বিশেষজ্ঞ অধ্যাপক রবিন জন শ্যাটক ইনসেপটার বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী নতুন নতুন ভ্যাক্সিন তৈরির সক্ষমতা আরও এগিয়ে নিতে প্রযুক্তি ও গবেষণা সহায়তা করার বিষয়ে পুনর্ব্যক্ত করেন।

এসময় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির বলেন, বিগত দিনে প্রোটিন সাব ইউনিট ভ্যাক্সিন তৈরি করার জন্য অধ্যাপক রবিন জন শ্যাটক ইনসেপ্টাকে সহায়তা দিয়েছেন। এই ধারাবাহিকতায় আগামীতেও তিনি অন্যান্য ভ্যাক্সিন তৈরিতে প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।

আব্দুল মুক্তাদির আরও বলেন, ‘ইনসেপ্টা এখন থেরাপিউটিক ভ্যাকসিন তৈরিতে অন্তর্ভুক্ত হতে পেরেছে। রেপ্লিকেটিং এবং নন রেপ্লিকেটিং এই দু ধরনেরই এমআরএনএ ভ্যাক্সিন নিয়ে আমরা এখন যৌথভাবে রিসার্চ করব। ভবিষ্যতে এমআরএনএ এবং থেরাপিউটিক ভ্যাকসিন নিয়েও যত গবেষণা হবে সেখানেও আমরা অংশগ্রহণ করবো।’

তিনি বলেন, অধ্যাপক রবিন জন শ্যাটক একজন বিখ্যাত বিজ্ঞানী। উনার সহায়তায় এদেশের সায়েন্টিস্টরা অনেক বেশি প্রশিক্ষিত হবেন এবং নতুন নতুন গবেষণার ক্ষেত্র উন্মোচিত হবে। ইতিমধ্যেই আমরা দুজন সায়েন্টিস্টকে ইমপেরিয়াল কলেজ থেকে প্রশিক্ষণ দিয়ে নিয়ে এসেছি। অচিরেই আরও অনেককেই প্রশিক্ষণ দেয়া হবে। এতে করে বাংলাদেশে ভ্যাকসিন মূল উপকরণ (সীড) তৈরির দ্বারও উন্মোচিত হবে। আমরা মনে করি ভ্যাকসিন ও ঔষুধের বিষয়ভিত্তিক গবেষণার ক্ষেত্রে একটি নবযুগের সূচনা তৈরি হলো। এতে করে জনগণের জন্য আরও ভালো সুফল বয়ে আনা সম্ভব হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইনসেপটা
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক