১৭ জানুয়ারী, ২০২৩ ০৩:৫১ পিএম

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের কেউই বেঁচে নেই

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫ জনের কেউই বেঁচে নেই
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ নারীর মৃত্যু হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় হোসনে আরা (৩০) মারা গেছেন। এ নিয়ে দগ্ধ পাঁচ জনের সবার মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় এ নারীর মৃত্যু হয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।

এ ঘটনায় ওই দিন শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ২ বছরের শিশু মরিয়ম, ১০ জানুয়ারি শিশুটির মা জোসনা আক্তার (২৫) ও খালাতো বোন সাদিয়ার (১৮) মৃত্যু হয়। পরদিন ১১ জানুয়ারি মারা যান শিশুটির বাবা মনজুরুল ইসলাম (৩২)। এর পর থেকে শিশুটির খালা হোসনে আরা (৩০) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ তিনিও মারা যান। 

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

পুনরায় সংশোধন হচ্ছে সাইবার আইন

গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক