০৮ জানুয়ারী, ২০২৩ ১০:২৩ এএম

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুর মৃত্যু

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় শিশুর মৃত্যু
তিনি বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে এক শিশুর মৃত্যুর হয়েছে। বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারে পাঁচজন দগ্ধের ঘটনায় মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা. সামন্ত লাল সেন মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে এক শিশুর মৃত্যুর হয়েছে। বাকি চারজন চিকিৎসাধীন অবস্থায় আছেন।

এর আগে শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)।

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক