০৭ জানুয়ারী, ২০২৩ ১২:৩৩ পিএম

এবার ক্যান্সার আক্রান্তে ইতালিয়ান ফুটবল কিংবদন্তির বিদায়

এবার ক্যান্সার আক্রান্তে ইতালিয়ান ফুটবল কিংবদন্তির বিদায়
প্রায় পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫৮ বছর বয়সে মারা গেছেন জুভেন্টাসের এই ফুটবলার।

মেডিভয়েস রিপোর্ট: কিংবদন্তি পেলের মৃত্যুর পর এবার ক্যানসারের সঙ্গে লড়াই করে ফুটবলপ্রেমীদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ইতালির সাবেক অধিনায়ক জিয়ানলুকা ভিয়াল্লি।

প্রায় পাঁচ বছর ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৫৮ বছর বয়সে মারা গেছেন জুভেন্টাসের এই ফুটবলার। তিনি লন্ডনে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু অবশেষে ক্যান্সারের কাছে মানলেন এই ফুটবল তারকা।

শুক্রবার (৬ জানুয়ারি) এক বিবৃতিতে তাঁর পরিবার জানিয়েছে, ২০১৭ সালে তার শরীরে প্রথম ক্যান্সার ধরা পড়ে। এরপর বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সেরে উঠেন তিনি। কিন্তু ২০২১ সালে তার শরীরে আবারও ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরিবারের সবার মাঝে থেকেই ভিয়াল্লি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এই কঠিন সময়ে যারা ভিয়াল্লির পাশে ছিলেন ও শুভকামনা জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ। তার স্মৃতি ও রেখে যাওয়া উদাহরণ সারাজীবন আমাদের হৃদয়ে স্থান করে নেবে।

জিয়ানলুকা ভিয়াল্লির এক নৈপুণ্যে ১৯৯০-৯১ মৌসুমে প্রথমবারের মতো সিরি ‘আ’ শিরোপা জিতেছিল সাম্পদোরিয়া। পরে ১৯৯২ সালে ১২ দশমিক ৫ মিলিয়ন ইউরোয় জুভেন্টাসে নাম লেখান তিনি। সে সময় এটাই ছিল দলবদলে বিশ্বরেকর্ড। পরে জুভেন্টাসের হয়ে অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগও জিতেন তিনি।

ভিয়াল্লি ইতালির জাতীয় দলের হয়ে ৫৯ ম্যাচে ১৬ গোল করেছেন। এরপর ১৯৯৮ সালে চেলসির খেলোয়াড় কাম কোচের দায়িত্বেও ছিলেন তিনি।

এআইডি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও