০১ জানুয়ারী, ২০২৩ ০২:৩০ পিএম

দেশে বিনামূল্যে নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : স্বাস্থ্যমন্ত্রী

দেশে বিনামূল্যে নতুন বই পাবে ৪ কোটি শিক্ষার্থী : স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয়, ঠিক তেমনি লেখাপড়ায়ও মনোযোগী হয়।

মেডিভয়েস রিপোর্ট: সারাদেশে চার কোটি শিক্ষার্থী বিনামূল্যে নতুন বই পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। 

আজ রোববার (১ জানুয়ারি) সকালে মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই উৎসব অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার হাজার হাজার কোটি টাকার বই বিনামূল্যে দিচ্ছে শিক্ষার্থীদের, যা কিনা বিশ্বের আর কোনো দেশে নেই। শিক্ষার মান উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মহতী উদ্যোগ হাতে নিয়েছে।

তিনি বলেন, আমি মনে করি একজন শিক্ষার্থীর জন্য অর্থবহ উপহার হলো নতুন বই, আর এই বই শেখ হাসিনা প্রতিটি ছাত্র ছাত্রীর হাতে পৌঁছে দিচ্ছে। নতুন বই হাতে পেলে যেমন শিক্ষার্থীদের মন ভালো হয়, ঠিক তেমনি লেখাপড়ায়ও মনোযোগী হয়।

তিনি আরও বলেন, মহান আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি। কারণ গত বছরগুলোতে বই উৎসব করতে পারিনি। আল্লাহর রহমতে আমরা এখন সুরক্ষিত বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় এ বছর বই উৎসব করতে পেরেছি।

মানিকগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা জাহান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতিশ্বর পাল, মানিকগঞ্জ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মাকসুদা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আযম খান আপেল, সাংগঠনিক সম্পাদক বাবু সুদেব সাহা প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক