৩০ ডিসেম্বর, ২০২২ ১১:২১ এএম

শেষ কর্মদিবসে সহকর্মীদের ভালবাসায় সিক্ত স্বাস্থ্য শিক্ষার ডিজি

শেষ কর্মদিবসে সহকর্মীদের ভালবাসায় সিক্ত স্বাস্থ্য শিক্ষার ডিজি
অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মেডিভয়েস রিপোর্ট: শেষ কর্মদিবসে সহকর্মীদের ভালবাসায় সিক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) শেষ কর্মদিবস পালন করেন তিনি। 

এ প্রসঙ্গে অধ্যাপক ডা. এ কে এম আমিরুল মোরশেদ বলেন, বৃহস্পতিবার আমার চাকরি জীবনের শেষ দিন ছিল। আমি টানা ৩১ বছর ১১ মাস চাকরির পর অবসরে গেলাম। ১৯৯১ সালের ৩১ জানুয়ারি শরীয়তপুরের জাজিরাতে মেডিকেল অফিসার হিসেবে কর্ম জীবন শুরু করেছিলাম। আর শেষ কর্মদিবসের মধ্য দিয়ে চিকিৎসকদের সরকারি সর্বোচ্চ পদ থেকে আল্লাহ আমাকে অবসর নেবার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আল্লাহর কাছে অসীম শুকরিয়া আদায় করছি। কত অম্ল মধুর সময় কেটেছে, তবে আমার প্রাপ্তির ডালা ছিল অনেক বেশি ভরা। 

তিনি আরও বলেন, শেষ কর্মদিবসে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা আমাকে যেভাবে বিদায় জানালেন, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি চাকরি জীবনে সবসময় সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। অনেক সময় সাফল্য আসেনি, কয়েকবার ব্যর্থও হয়েছি। এতে হতাশা থাকলেও দমে যাইনি কখনো। আমি সবাইকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি। অনেক সময় নিজেই অনেক কাজ করেছি। কতদিন মন্ত্রণালয়ের অধস্তনদের টেবিলে বসে কাজ করেছি শুধু ডিজিএমই-এর কাজকে ত্বরান্বিত করার জন্যে তার কোনো ইয়ত্ত্বা নেই। তবে সুফলও পেয়েছি, মানুষ আগ্রহ ভরে কাজ করে দিয়েছে। আর এ বিষয়ে একটি বড় সাহায্য করেছে ছোট বোন তানজিয়া সালমার বিশাল পজিটিভ ভাবমূর্তি। যেখানেই সালমা এবং মোখলেসের পরিচয় দিয়েছি, সেখানেই একটা বাড়তি সুবিধা এমনিতেই পেয়ে গেছি।

স্বাস্থ্য শিক্ষার ডিজি বলেন, আমার বিদায় বেলায় সকল সহকর্মীরা আমাকে সম্মানিত করেছেন। এজন্য তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকবেন, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক