২৯ ডিসেম্বর, ২০২২ ০৫:২৮ পিএম

ঢাকা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শফিকুল আলম

ঢাকা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. শফিকুল আলম
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী। তিনি অধ্যাপক ডা. মো. টিটো মিঞার স্থলাভিষিক্ত হলেন, যিনি এরই মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহারিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন।

আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুক্ত আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুড ইন হবেন।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ডা. মো. শফিকুল আলম চৌধুরী একই মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের অধ্যাপক ও উপাধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।

তিনি রাজধানীর সেইন্ট গ্রেগোরিজ স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত