২৭ ডিসেম্বর, ২০২২ ০৪:৫৯ পিএম

বাংলাদেশে সুপার স্পেশাল হাসপাতাল স্থাপন করবে তুরস্ক

বাংলাদেশে সুপার স্পেশাল হাসপাতাল স্থাপন করবে তুরস্ক
তুরস্কের আগ্রহের জবাবে প্রধানমন্ত্রী পূর্বাচলে অথবা পদ্মা সেতুর পাশে জমি দেয়ার প্রস্তাব করেন।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে একটি সুপার স্পেশাল হাসপাতাল স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। 

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের সদ্যবিদায়ী রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে এ আগ্রহের কথা জানান। 

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 

তুরস্কের আগ্রহের জবাবে প্রধানমন্ত্রী পূর্বাচলে অথবা পদ্মা সেতুর পাশে জমি দেয়ার প্রস্তাব করেন।

এ সময় বাংলাদেশে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কারণে তুরস্কের ব্যবসায়ীরা আরও বেশি বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছেন বলে জানান মোস্তফা ওসমান তুরান।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

স্বাধীন হাসপাতাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠনে জোর

স্বাস্থ্যসেবা সুরক্ষা ও হাসপাতাল পরিচালনায় চাই পৃথক আইন ও সমন্বিত জবাবদিহিতা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক