২৭ ডিসেম্বর, ২০২২ ০৫:২৬ পিএম

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬২

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৬২
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৫১৩ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৮১ জন। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ জন। এর মধ্যে ঢাকায় ৩৫ জন ও ঢাকার বাইরে ২৭ জন চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৩৯৫ জন। তাদের মধ্যে ঢাকায় ২০৩ জন ও ঢাকার বাইরে ১৯২ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ১৮৯ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ১৩৪ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২৩ হাজার ৫৫ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৭৫৮ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৭৫৫ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক