০৯ ডিসেম্বর, ২০২২ ০৫:১৩ পিএম

ডেঙ্গুতে আক্রান্ত ১১৮ জন হাসপাতালে ভর্তি

ডেঙ্গুতে আক্রান্ত ১১৮ জন হাসপাতালে ভর্তি
এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৩৩৩ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৬৩ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন। এর মধ্যে ঢাকায় ৬১ জন ও ঢাকার বাইরে ৫৭ জন চিকিৎসাধীন আছেন।

আজ শুক্রবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী এক হাজার ২১৭ জন। তাদের মধ্যে ঢাকায় ৬৯২ জন ও ঢাকার বাইরে ৫২৫ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৯ হাজার ৮১৩ জন। এর মধ্যে ঢাকায় ৩৭ হাজার ৮৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২১ হাজার ৯৫৭ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৩৩৩ জন। তাদের মধ্যে ঢাকার ৩৭ হাজার ২ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৩৩১ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর গত বছর ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক