০৮ ডিসেম্বর, ২০২২ ১০:১৯ এএম

ডা. এস এ মালেকের মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক প্রকাশ

ডা. এস এ মালেকের মৃত্যুতে বিএসএমএমইউ ভিসির শোক প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক রাজনৈতিক উপদেষ্টা, সর্বজন শ্রদ্ধেয় বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. এস এ মালেক এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।  

বুধবার (৭ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মরহুমের নামাজে জানাজা বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিএসএমএমইউ ভিসি।

বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এই বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও উপ-পরিচালক (এস্টেট) ডা. শেখ আব্দুল্লাল আল মামুনের পিতা।

সাবেক সংসদ সদস্য, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা. এস এ মালেক মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ১১ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। মৃত্যুকালে তিনি চার সন্তানসহ অসংখ্য স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। 

৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন ডা. এস এ মালেক। তিনি ১৯৭৩ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ফরিদপুর-১ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত