২৭ নভেম্বর, ২০২২ ০১:২৩ এএম

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের পরামর্শ

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ডোপ টেস্টের পরামর্শ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মাদকের প্রধান ভুক্তভোগী তরুণ প্রজন্ম। তাদেরকে রক্ষায় করণীয় নিয়ে আমাদের আলোচনা দরকার। ছাত্রলীগ থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাইকে টেস্টের আওতায় আনা দরকার।

মেডিভয়েস রিপোর্ট: মাদক নির্মূলে প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ডোপ টেস্টের আওতায় নিয়ে আসার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

শনিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজারে হোটেল সী গালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত ধূমপান ও মাদকবিরোধী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডিপুটি স্পিকার বলেন, ‘মাদকের প্রধান ভুক্তভোগী তরুণ প্রজন্ম। তাদেরকে রক্ষার জন্য কী করা যায়, এ নিয়ে আমাদের আলোচনা করা দরকার। ছাত্রলীগ থেকে শুরু করে মসজিদের ইমাম পর্যন্ত সবাইকে টেস্টের আওতায় আনা দরকার।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে দেশ স্বাধীন হাওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদককে হারাম করেছিলেন। ৭৫ সালে তাঁর হত্যাকাণ্ডের পর বাতিল করা ৫২টি মদ সরবরাহ প্রতিষ্ঠান নবায়ন করার মাধ্যমে মাদক কারবার আবারও সক্রিয় হয়ে ওঠে।’

দেশের ৫০-৬০ লাখ মানুষ বিভিন্নভাবে মাদকের সঙ্গে জড়িত জানিয়ে তিনি আরও বলেন, তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ করে দিলে দেশে মাদকের ব্যবসা অনেকটা রোধ হবে।

এর আগে অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল ও প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সামাজিক প্রতিরোধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সেমিনারে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংসদ সদস্য জাফর আলম, সংসদ সদস্য নুরুল ইসলাম তালুকদার, সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন চৌধুরী, সংসদ সদস্য ফখরুল ইমাম, সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবি, র‍্যাব-১৫ এর প্রতিনিধিসহ অনেকে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক