৩১ অক্টোবর, ২০২২ ০৪:০৮ পিএম
আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার ঘোষণা

স্কালপেল দিয়ে জীবনের গল্প লিখেন সার্জনরা: ডা. সাকলায়েন

স্কালপেল দিয়ে জীবনের গল্প লিখেন সার্জনরা: ডা. সাকলায়েন
থিয়েটার শব্দটা অপারেশন শব্দের পরেই ব্যবহৃত হয়। সার্জনরা স্কালপেল দিয়ে জীবনের গল্প লিখে। আমরা এক ধরনের সৃষ্টিশীল কাজের মধ্যেই থাকি।

মেডিভয়েস রিপোর্ট: রোগীদের নিরবচ্ছিন্ন সেবা দিতে চিকিৎসকদের মনের দিক থেকে অনেক শক্তিশালী হতে হয়। তাই মন ভালো রাখতে নিজ পেশার বাইরেও বিভিন্ন সাংস্কৃতিক কাজে অংশগ্রহণ করা উচিত বলে মন্তব্য করেছেন মিডিয়া ব্যক্তিত্ব ও ভাসকুলার সার্জন ডা. সাকলায়েন রাসেল।

শনিবার (২৯ অক্টোরব) স্বাস্থ্য বিষয়ক পত্রিকা মেডিভয়েসের আয়োজনে ‘মেডিভয়েস আবৃত্তি প্রতিযোগিতা-২০২২’ এর বিজয়ীদের নাম ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. সাকলায়েন বলেন, ‘কবিতা আবৃত্তি করলে শরীর ও মন ভালো থাকে। মন ভালো থাকলে রোগীকে ভালোভাবে সেবা দেওয়া যায়। এজন্য চিকিৎসকদের মন ভালো রাখা জরুরি। এ ছাড়াও নিজেকে ভালো রাখতে পেশার বাইরে সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করা প্রয়োজন।’

সার্জনদের প্রিয় রুম অপারেশন থিয়েটার জানিয়ে এ বিশেষজ্ঞ চিকৎসক বলেন, ‘থিয়েটার শব্দটা অপারেশন শব্দের পরেই ব্যবহৃত হয়। সার্জনরা স্কালপেল দিয়ে জীবনের গল্প লিখে। আমরা এক ধরনের সৃষ্টিশীল কাজের মধ্যেই থাকি। আমি জুনিয়র বা সমবয়সীদের উপদেশ দেই যে, রোগীর স্বার্থে নিজেকে ভালো রাখতে হবে। তুমি ভালো থাকলে রোগীকে অধিক সেবা দিতে পারবে।’

আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার জন্য মেডিভয়েসকে ধন্যবাদ। প্রতিযোগীদের সবার কবিতা আমি শুনেছি, প্রত্যেকেই চমৎকার আবৃত্তি করেছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা সবাই জিতে গেছে। কারণ, তারা জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়েই কবিতা আবৃত্তি রেকর্ড করেছে এবং আমাদের সামনে উপস্থাপন করেছে। তারপরও নিয়মানুযায়ী নম্বর দিয়ে বিজয়ীদের বাচাই করতে হয়েছে। সবারর কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা এটাকে ধরে রাখো। এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে মন ভালো থাকবে। মন আর শরীর ভালো থাকলে রোগীদের ভালো সেবা দেওয়া যাবে।’

নিজের অভিজ্ঞতা শেয়ার করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের এ ভাসকুলার সার্জন বলেন, ‘ডাক্তারি পেশায় নিয়োজিত থেকে বাইরে অন্য কোনো কাজ করতে গেলে এক ধরনের বাধা আসে। অনেকে জানতে চায় যে, তুমি কেনো এটা করতে যাচ্ছো? তোমার তো ডাক্তারি লাইনেই মনোযোগ দেওয়া দরকার, এটা তুমি করবা না। আমার কাছে মনে হয়েছে, যেটা আমার অন্তরে আছে, সেটা কেউ আটকাতে পারবে না। সাংস্কৃতিক কাজের সাথে সংশ্লিষ্ট থেকেও অনেক সময় এবং ধৈর্য নিয়ে রোগীদের সেবা প্রদানে আমাদের অসুবিধা হয় না। মনের দিক থেকে শক্তিশালী হলে এ ধরনের কাজ করা সম্ভব।’

‘মেডিভয়েস চিকিৎসকদের সংবাদগুলো যেমন সবার আগে দেওয়ার চেষ্টা করছে, তেমনি চিকিৎসকদের ভালো রাখার জন্য সুস্থ প্রতিযোগিতার যে আয়োজন করেছে-এটি সকল ক্ষেত্রে বিস্তৃত হোক। যারা অংশগ্রহণ করেছে তাদের প্রত্যেকের জন্য শুভকামনা। মেডিভয়েস আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী পাঁচজনকে অভিনন্দন জানান এ ভাসকুলার সার্জন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মেডিভয়েস আবৃত্তি প্রতিযোগিতা-২০২২
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক