২৮ অক্টোবর, ২০২২ ০৫:২১ পিএম

এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষা ৫ নভেস্বর 

এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষা ৫ নভেস্বর 
পরীক্ষার জন্য আগামী ২ নভেস্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষার্থীদের মক (ওএসপিই, আইওই,লং কেস ও শর্ট কেস এক্সাম) পরীক্ষা আগামী ৫ নভেস্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিসিপিএস’র অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জন্সের (বিসিপিএস) এফসিপিএস রেডিওলজি এন্ড ইমেজিং ২য় পর্ব পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন পরীক্ষা পদ্ধতি অনুযায়ী মক (ওএসপিই, আইওই,লং কেস ও শর্ট কেস এক্সাম) পরীক্ষা আগামী ২৯ অক্টোবর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত বিসিপিএসে সশরীরে অনুষ্ঠিত হবে।'

এতে আরও বলা হয়েছে, ‘উক্ত কোর্সে অংশগ্রণকারীদের রেজিস্ট্রেশন করার জন্য ‘সচিব, বিসিপিএস’ বরাবর ১,০০০/-(এক হাজার) টাকা UCBL এবং DBL ব্যাংকে জমা দিয়ে ব্যাংক রশিদের স্ক্যান কপি বিসিপিএসের ওয়েবসাইটে আপলোড করে আগামী ২ নভেস্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করা যাবে।’

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত