২৩ অক্টোবর, ২০২২ ০৪:৪২ পিএম

করোনায় মৃত্যু ১, আক্রান্ত ১৩৯

করোনায় মৃত্যু ১, আক্রান্ত ১৩৯
দেশে গত ২৪ ঘণ্টা করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টা করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪১৩ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৪ হাজার ১৪১ জনে।

আজ রোববার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৬৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ১৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৪ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ।

এত আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৭ হাজার ৯১৬ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। 
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজারে আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

কক্সবাজার আশ্রয়শিবিরে এক সপ্তাহে ৯৫ ভূমিধস, গৃহহীন চার সহস্রাধিক: ইউএনএইচসিআর

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক