১৮ অক্টোবর, ২০২২ ০৩:৩৩ পিএম

‘ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বছরে ১২ লাখ ডেলিভারি করা সম্ভব’

‘ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বছরে  ১২ লাখ ডেলিভারি করা সম্ভব’
প্রতিটি মডেল কেন্দ্রে মাসে ২০টি করে ডেলিভারি করলে বছরে ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১ লাখ ২০ হাজার প্রাতিষ্ঠানিক ডেলিভারি করা সম্ভব।’

মেডিভয়েস রিপোর্ট: ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে বছরে ১ লাখ ২০ হাজার ডেলিভারি করা সম্ভব বলে জানিয়েছন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৫০০টি ‘মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধন’ উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ৮ ঘণ্টা করে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। কিন্তু সেখানে ২৪ ঘণ্টা সেবা প্রয়োজন। এজন্য মডেল কেন্দ্র করা হয়েছে। এখানে পুরো সপ্তাহে ২৪ ঘণ্টাই সেবা দেওয়া হবে।

তিনি বলেন, ‘মডেল স্বাস্থ্য কেন্দ্রে শতভাগ ডেলিভারি করার ব্যবস্থা করা হবে। প্রতিটি মডেল কেন্দ্রে মাসে ২০টি করে ডেলিভারি করলে বছরে ৫০০টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ১ লাখ ২০ হাজার ডেলিভারি করা সম্ভব।  এ হিসাবে চার হাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে মডেল হিসেবে উন্নীত করতে পারলে বছরে প্রাতিষ্ঠানিকভাবে ১২ লাখ ডেলিভারি করা সম্ভব।’ 

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে শিশু মৃত্যুর হার হাজারে ৩০ ভাগ। দেশে ৬০-৭০ ভাগ সিজার হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে ১৫-২০ ভাগ হওয়ার কথা। শিশু ও মাতৃ মৃত্যুর হার কমাতে মডেল স্বাস্থ্য কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিশুদের বিনা মূল্যে বই, টিকা ও স্বাস্থ্য সেবা সবই নিশ্চিত করা হয়েছে।

প্রসঙ্গত, দেশে প্রতিটি ইউনিয়নে প্রায় ২৫০০০-৩৫০০০ হাজার জনসাধারণের বাস। বিশেষ করে সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী এখানে বাস করে। এসব জনগোষ্ঠীর মধ্যে মা, নবজাতক ও শিশু মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। এ পরিপ্রেক্ষিতে জনগণের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এবং সেবাকেন্দ্র হতে ২৪/৭ স্বাভাবিক প্রসবসেবা প্রদানের জন্য বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন ইউনিয়ন পর্যায়ে প্রতিটি উপজেলা হতে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৩৩৬৪টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হতে ৫০০টি কেন্দ্রকে প্রাথমিক পর্যায়ে মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে রূপান্তর করা হচ্ছে।

 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

স্বাস্থ্যে অব্যবস্থাপনা ও বাজেট বৈষম্য বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত