১০ অক্টোবর, ২০২২ ০৪:০৩ পিএম

বিএসএমএমইউর মানসিক স্বাস্থ্যের উচ্চতর কোর্সে শিক্ষার্থী বৃদ্ধির উদ্যোগ

বিএসএমএমইউর মানসিক স্বাস্থ্যের উচ্চতর কোর্সে শিক্ষার্থী বৃদ্ধির উদ্যোগ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

মেডিভয়েস রিপোর্ট: অধিক সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞ তৈরির লক্ষ্যে মানসিক স্বাস্থ্য বিষয়ে উচ্চতর কোর্সে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

সোমবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রায় এ কথা বলেন তিনি।

ভিসি বলেন, ‘মানসিক রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ে অধিক সংখ্যক মনোরোগ বিশেষজ্ঞ তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া চিকিৎসাসেবা সুযোগ বৃদ্ধির লক্ষ্যে বৃদ্ধি করা হবে শয্যা সংখ্যা।’

তিনি বলেন, ‘আমাদেরকে অবশ্যই মানসিকভাবে অবশ্যই সুস্থ থাকতে হবে। মানসিক অসুস্থতা মানে পাগল হওয়া নয়,পাগল বলে কোনো শব্দ নেই। মানসিক অসুস্থতা চিকিৎসায় ভালো হয়। মানসিক রোগের বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। এ বিষয়ে স্ক্রিনিং প্রোগ্রাম জোরদার করতে হবে।’

বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার করা হয়েছে জানিয়ে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, আগামী ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের গবেষণা দিবস উদযাপিত হবে। সেখানে ভালো গবেষণা কার্যক্রমকে যথাযথভাবে মূল্যায়ন ও পুরষ্কৃত করা হবে। রোবটিক সার্জারি চালু করা, জিন থেরাপি চালু করাসহ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকমানে উন্নীত করতে যা যা প্রয়োজন তার সকল কিছুই করা হবে।

শোভাযাত্রায় বিএসএমএমইউ’র সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মনোরোগ বিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ, অধ্যাপক ডা. এম এম এ সালাহউদ্দিন কাউসার বিপ্লব ও বিভাগের অন্যান্য শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত