০৩ অক্টোবর, ২০২২ ০৬:০৭ পিএম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন।
মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৬১ জন।
একই সময়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২০ জনে এবং সুস্থ হয়েছেন ১৫ হাজার ৬১৫ জন।
সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্যে এসব জানা যায়।
এতে বলা হয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১৪৪ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছেন ১ হাজার ৫৯৮ জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৫৪৬ জন। এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১৭ হাজার ৮২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১৫ হাজার ৬১৫ জন।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
স্বাস্থ্য প্রতিমন্ত্রী
তরুণদের স্বাস্থ্য ও দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত