অধ্যাপক শারফুদ্দিনের মায়ের মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন সংগঠন। আজ রোববার (২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো আলাদা আলাদা শোকবার্তায় এ শোক প্রকাশ করে তারা।
শোক প্রকাশ করেছে চিকিৎসকদের অন্যতম সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান এবং মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ এক বিবৃতিতে বলেন, ‘স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং সাবেক বিএমএ'র মহাসচিব ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ০৭ম ব্যাচের মেধাবী ছাত্রনেতা এবং উপমহাদেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের রত্নগর্ভা মা মোছা. হোসনে আরা বেগম'র মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। তিনি ২ অক্টোবর ২০২২, দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জের কাশিয়ানীর খাটরা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন, আত্মীয়-স্বজন ও সামাজিক সহকর্মীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আমরা মোছা. হোসনে আরা বেগম'র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’
বিএসএমএউ ভিসির মায়ের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর এবং বিএমএ’র সাবেক মহাসচিব অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এর মাতা রত্নগর্ভা মরহুমা হোসনে আরা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএমএ’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী। তিনি ২ অক্টোবর দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যা সহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মরহুমা হোসনে আরা বেগম এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।
শোক জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।
সংগঠনটির মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন ও চেয়্যারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন এক শোকবার্তায় বলেন, ‘বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মা আজ দুপুর একটায় নিজ গ্রামের বাড়ি কাশিয়ানীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মহান আল্লাহ খালাম্মাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন। আমরা খালাম্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও রইল আমাদের গভীর সমবেদনা।’
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে স্বাস্থ্য বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম (বিএইচআরএফ)।
বিএইচআরএফ সভাপতি রাশেদ রাব্বি এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের মা হোসনে আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ২ অক্টোবর ২০২২, দুপুর ১২টা ৩৬ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খারহাট গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। তিনি ৩ পুত্র ও ৫ কন্যাসহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’