২৬ সেপ্টেম্বর, ২০২২ ০১:৪৯ পিএম

বিশ্ব জন্মনিরোধ দিবস আজ

বিশ্ব জন্মনিরোধ দিবস আজ
দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘সন্তান হবে পরিকল্পিত পরিবারের অংশ, অনাকাঙ্ক্ষিত বোঝা নয়।’

মেডিভয়েস রিপোর্ট: আজ ২৬ সেপ্টেম্বর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব জন্মনিরোধ দিবস। পরিকল্পিত পরিবার গঠন ও জন্মনিয়ন্ত্রণসামগ্রী ব্যবহারে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০৭ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে-‘সন্তান হবে পরিকল্পিত পরিবারের অংশ, অনাকাঙ্ক্ষিত বোঝা নয়।’

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য আনুযায়ী সরকারি ও বেসরকারিভাবে বাংলাদেশে বর্তমানে জন্মনিয়ন্ত্রণের জন্য পিল বা খাবার বড়ি, কপারটি, ইনজেকশন, লাইগেশন, চামড়ার নিচে বসিয়ে দেয়া ক্যাপসুল (ইমপ্ল্যান্ট), কনডম ও ভ্যাসেকটমি পদ্ধতি চালু রয়েছে। কনডম ও ভ্যাসেকটমি পদ্ধতি পুরুষদের জন্য বাকিগুলো নারীদের জন্য। 

গত ৫ বছরে একমাত্র জরুরি বড়ি নেওয়ার হার ব্যাপক হারে বেড়েছে। অপরিকল্পিত যৌনমিলনের ৭২ ঘণ্টার মধ্যে এই বড়ি খেতে হয়। সরকারিভাবে ২০১৬-২০১৭ অর্থ বছরে শুধু ঢাকায় জরুরি বড়ি দেওয়া শুরু হয়। সে সময় ১৫২টি বড়ি সরবরাহ করা হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে সারা দেশে জরুরি বড়ি সরবরাহ করা হয় পৌনে চার লাখের বেশি।

সংশ্লিষ্টরা জানান, বিগত বছরগুলোয় জনসংখ্যা নিয়ন্ত্রণ ও শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। কিন্তু করোনাভাইরাস মহামারি শুরু হলে স্বাস্থ্যসেবা নাগালের বাইরে চলে যায়। করোনার প্রভাব কমে গেলেও সে পরিস্থিতির উন্নতি হয়নি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক