১৯ সেপ্টেম্বর, ২০২২ ০৩:১০ পিএম

বিডা’র পরিচালক হলেন স্বাস্থ্যের সাবেক উপসচিব এহতেশামুল হক

বিডা’র পরিচালক হলেন স্বাস্থ্যের সাবেক উপসচিব এহতেশামুল হক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের উপসচিব জনাব এ.এফ.এম এহতেশামুল হক।

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার গত ১২ সেপ্টেম্বরের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৩.২২.-৭১৮ নং প্রজ্ঞাপনমূলে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জনাব এ.এফ.এম এহতেশামুল হক (পরিচিতি নং-১৫২৫২)-কে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর পরিচালক পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।’

‘এমতাবস্থায়, বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্ত তাকে ১৮ সেপ্টেম্বর অপরাহ্নে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে নির্দেশক্রমে অবমুক্ত করা হলো’, উল্লেখ করা হয়েছে নোটিসে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব, জনপ্রশান মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত