শেষের দিকে করোনা মহামারি: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: বিশ্বে করোনা মহামারি শেষের দিকে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস। বুধবার ( ১৪ সেপ্টেম্বর) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, বিশ্বজুড়ে দাপট দেখিয়ে যাওয়া করোনাভাইরাস মহামারির ইতি টানতে বিশ্বে বর্তমানের চেয়ে ভালো অবস্থান আর কখনই ছিল না। করোনার শেষ দেখা যাচ্ছে বলেও মনে করেন তিনি।
২০২০ সালের মার্চের পর গত সপ্তাহে বিশ্বে করোনার সবচেয়ে কম সংক্রমণ দেখা গেছে বলে জানিয়েছেন ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
ডব্লিউএইচও-প্রধান বুধবার সাংবাদিকদের বলেন, ‘ করোনা মহামারি শেষ করার জন্য আমরা কখনো অধিকতর ভালো অবস্থানে ছিলাম না। আমরা এখনো সেখানে নেই। কিন্তু শেষ দেখা যাচ্ছে। তবে এই সুযোগ কাজে লাগাতে বিশ্বের পদক্ষেপ নেওয়া দরকার।’
তিনি বলেন, ‘যদি আমরা এখন এই সুযোগ কাজে না লাগাই, তাহলে আমরা করোনার নিয়ে আরও অনিশ্চয়তার ঝুঁকিতে থাকব।’
তবে স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি সতর্ক করে বলেছে, করোনার সংক্রমণের সংখ্যা কমার বিষয়টি নিয়ে একটা বিভ্রান্তি আছে। কারণ, অনেক দেশ পরীক্ষাই কমিয়েছে। কম গুরুতর ঘটনা শনাক্ত করা হচ্ছে না।
২০১৯ সালের শেষ দিকে চীনে প্রথম করোনা শনাক্ত হয়। পরে তা মহামারি আকারে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। বিশ্বে এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৬০ কোটি ৫০ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মারা গেছেন প্রায় ৬৪ লাখ মানুষ। সূত্র: রয়টার্স
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
এনডিএফ দক্ষিণের সীরাত আলোচনা
ধর্ম-নৈতিকতা থেকে বিচ্ছিন্ন হলে সমাজের অবক্ষয় অবধারিত: ছাত্রশিবির সভাপতি
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক